শনিবার ২১ মার্চ, ২০২৬

কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন হাজারও মুসল্লি

রাইজিং কুমিল্লা প্রতিবেদক

Rising Cumilla -Thousands of devotees offer Eid prayers at Comilla Central Eidgah
কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন হাজারও মুসল্লি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শৃঙ্খলার মধ্য দিয়ে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। এতে হাজারও ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন।

শনিবার (২১ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এই প্রধান জামাত অনুষ্ঠিত হয়।

জামাতে ইমামতি করেন কুমিল্লা কান্দিরপাড় কেন্দ্রীয় জামে মসজিদ ও কেন্দ্রীয় ঈদগাহের প্রধান ইমাম ও খতিব হাফেজ মুফতি মাওলানা শাহ মোহাম্মদ ইব্রাহিম কাদেরী।

ঈদের নামাজ শেষে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।

এছাড়াও নগরীর বিভিন্ন স্থানে মুসল্লিরা নিজ নিজ এলাকায় ঈদের জামাতে অংশ নেন। সর্বত্রই ছিল উৎসবমুখর পরিবেশ, পাশাপাশি ধর্মীয় অনুশাসন ও শৃঙ্খলার চিত্র।

পবিত্র এই দিনে সবাই ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে একে অপরের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করেন।

আরও পড়ুন