শুক্রবার ২০ ফেব্রুয়ারি, ২০২৬

কুমিল্লার গোমতী নদীর এক ইঞ্চি মাটিও কাটতে দেওয়া হবে না: কৃষিমন্ত্রী

রাইজিং কুমিল্লা প্রতিবেদক

Rising Cumilla - Not even an inch of soil from the Gomti River in Comilla will be allowed to be cut-Agriculture Minister
কুমিল্লার গোমতী নদীর এক ইঞ্চি মাটিও কাটতে দেওয়া হবে না: কৃষিমন্ত্রী

কুমিল্লার গোমতী নদীর চরাঞ্চল থেকে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে সরকার। কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী হাজী আমিনুর রশীদ ইয়াছিন ঘোষণা দিয়েছেন—এখন থেকে গোমতী নদীর এক ইঞ্চি মাটিও কাউকে কাটতে দেওয়া হবে না। এ বিষয়ে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) কুমিল্লাকুমিল্লা সার্কিট হাউজে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, কৃষিজমিতে হেভি মেটালের মাত্রা বৃদ্ধি পাওয়ায় জমির উর্বরতা কমে যাচ্ছে এবং খাদ্য নিরাপত্তা হুমকির মুখে পড়ছে। এ পরিস্থিতি মোকাবিলায় সরকার সমন্বিত পরিকল্পনা গ্রহণ করেছে বলেও তিনি উল্লেখ করেন।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মুহাম্মদ রেজা হাসান

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আসাদুজ্জামান, মৎস্য অধিদফতরর মহাপরিচালক মো. আব্দুর রউফ, প্রাণিসম্পদ অধিদফতরর মহাপরিচালক ড. আবু সুফিয়ান, পরিচালক শামসুল আলম এবং চট্টগ্রাম আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রণ দফতরর পরিচালক এস এম কায়সার আলীসহ বিভাগীয় ও জেলা পর্যায়ের অন্যান্য কর্মকর্তারা।

উল্লেখ্য, মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর আমিনুর রশীদ ইয়াছিন প্রথমবারের মতো কুমিল্লা সফর করেন। তাকে শুভেচ্ছা জানাতে সার্কিট হাউজে বিভিন্ন দফতরের কর্মকর্তা, কুমিল্লার সুধী সমাজের প্রতিনিধিরা এবং স্থানীয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন