শুক্রবার ২২ মে, ২০২৬

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণ চেক বিতরণ

নিজস্ব প্রতিবেদক

Rising Cumilla - Compensation checks distributed to families of road accident victims in Comilla
কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণ চেক বিতরণ

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২২ মে ২০২৬) জেলা শিল্পকলা মিলনায়তনে কুমিল্লা জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) উদ্যোগে এ চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।

অনুষ্ঠানে সড়ক দুর্ঘটনায় নিহত ৮৬ জনের পরিবার ও আহত ৩৩ জনের মাঝে মোট ৪ কোটি ৮৯ লাখ টাকার ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়। নিহতদের পরিবারকে ৫ লাখ টাকা করে মোট ৪ কোটি ৩০ লাখ টাকা এবং আহতদের ২ থেকে ৩ লাখ টাকা করে মোট ৫৯ লাখ টাকা প্রদান করা হয়।

এসময় কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরী সড়কে নিহতের প্রকৃত সংখ্যা ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ব্যয়ের হিসাব নিয়ে প্রশ্ন তোলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সড়ক মন্ত্রণালয়ের সচিব ড. মো: জিয়াউল হক, বিআরটিএ চেয়ারম্যান হাবীবুর রহমান, রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন, কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা, জেলা প্রশাসক মু. রেজা হাসান এবং পুলিশ সুপার আনিসুজ্জামানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানে বক্তারা সড়ক দুর্ঘটনা রোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান এবং দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন। নিহতদের স্বজনদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়।

আরও পড়ুন