মঙ্গলবার ১৪ এপ্রিল, ২০২৬

কুমিল্লায় আগামীকাল শানে সাহাবা খতীব ফাউন্ডেশনের ইমাম-খতীব সম্মেলন

রাইজিং কুমিল্লা ডেস্ক

Rising Cumilla -Sahaba Khatib Foundation's grand Imam-Khatib conference to be held in Comilla tomorrow
কুমিল্লায় আগামীকাল শানে সাহাবা খতীব ফাউন্ডেশনের ইমাম-খতীব সম্মেলন/ছবি: সংগৃহীত

শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশন কুমিল্লা জেলা ও মহানগরের উদ্যোগে আগামীকাল কুমিল্লা জেলা টাউন হল ময়দানে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘জেলা-মহানগর ইমাম-খতীব সম্মেলন’। সকাল ৯টায় শুরু হতে যাওয়া এই বৃহৎ ধর্মীয় সমাবেশ ঘিরে আয়োজকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

সম্মেলন উপলক্ষে আজ কুমিল্লা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে সম্মেলনের বিস্তারিত তথ্য ও লক্ষ্য তুলে ধরেন কুমিল্লা মহানগর শাখার সভাপতি শায়খ আব্দুল্লাহ আল-মামুন মোস্তফী।

সম্মেলনের লক্ষ্য ও উদ্দেশ্য সংবাদ সম্মেলনে শায়খ আব্দুল্লাহ আল-মামুন মোস্তফী বলেন, ইমাম-খতীবদের নৈতিক নেতৃত্ব, ধর্মীয় মূল্যবোধ, দাওয়াতি কার্যক্রম, সামাজিক সম্প্রীতি রক্ষা এবং দেশে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠায় দায়িত্বশীল ভূমিকা আরও শক্তিশালী করতেই এই সম্মেলনের আয়োজন।

তিনি আরও বলেন, “আমরা ইমাম-খতীবদের জন্য জ্ঞান ও প্রেরণার একটি সমন্বিত প্ল্যাটফর্ম তৈরি করতে চাই। দেশের শান্তি, সম্প্রীতি ও ইসলামি আদর্শ প্রতিষ্ঠায় খতীবদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

অতিথিবৃন্দ সংবাদ সম্মেলনে জানানো হয়, সম্মেলনে দেশের বিশিষ্ট আলেম ও প্রশাসনিক কর্মকর্তাগণ উপস্থিত থাকবেন। প্রধান অতিথি ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন। প্রধান বক্তা শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ মুফতি শামীম মজুমদার (হাফি.)।

বিশেষ অতিথি ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আব্দুস সালাম খান, কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসান, পুলিশ সুপার নাজির আহমেদ খান ও ইসলামিক ফাউন্ডেশন কুমিল্লার উপ-পরিচালক আশেকুর রহমান।বিশেষ বক্তা জাতীয় খতীব ফাউন্ডেশনের মহাসচিব মুফতি শরীফ উল্লাহ তারেকী।

ফাউন্ডেশনের সিনিয়র উপদেষ্টা আল্লামা শাহ্ সালাহ উদ্দিন নানুপুরী।

সংবাদ সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দ আজকের সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর শাখার সেক্রেটারি মুফতি কাজি আবু ইউসুফ ফারুকী, কুমিল্লা উত্তর জেলার সভাপতি মুফতি ইসরাফিল বিন আহমাদ, কুমিল্লা মহানগরের সহ-সভাপতি মাওলানা দেলোয়ার হোসেন ঐক্যবাদী, এবং মহানগর সাংগঠনিক সম্পাদক মাওলানা তাফাজ্জল হোসাইন আবেদি প্রমুখ।

আরও পড়ুন