শনিবার ২৭ জুন, ২০২৬

কাটাবিলে শিক্ষার্থী গুলির ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে এনসিপির মানববন্ধন

রাইজিং কুমিল্লা ডেস্ক

কাটাবিলে শিক্ষার্থী গুলির ঘটনায় বিচার দাবিতে এনসিপির মানববন্ধন
কাটাবিলে শিক্ষার্থী গুলির ঘটনায় বিচার দাবিতে এনসিপির মানববন্ধন/ছবি: সংগৃহীত

কুমিল্লার কাটাবিলে মাদকবিরোধী আন্দোলনে অংশ নেওয়া এক শিক্ষার্থীকে গুলি করার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে কুমিল্লা মহানগর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

শুক্রবার (২৬ জুন) বিশ্ব মাদকবিরোধী দিবস উপলক্ষে আয়োজিত এই কর্মসূচিতে বক্তারা বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। মাদকের বিরুদ্ধে সচেতনতা তৈরি ও প্রতিরোধমূলক কার্যক্রমে অংশ নেওয়া তরুণদের ওপর হামলার ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

মানববন্ধনে কাটাবিলের ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।

বক্তারা আরও বলেন, মাদক প্রতিরোধে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান যথেষ্ট নয়; প্রয়োজন পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় ও সামাজিক সংগঠন এবং সচেতন নাগরিকদের সম্মিলিত উদ্যোগ।

কর্মসূচিতে কুমিল্লা মহানগর এনসিপির নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

আরও পড়ুন