বৃহস্পতিবার ৫ ফেব্রুয়ারি, ২০২৬

একদিনে ১৪৯ ট্রেনে অভিযান: টিকিটবিহীন ৫,২২০ যাত্রী, জরিমানায় আদায় ১০ লাখের বেশি

রাইজিং কুমিল্লা ডেস্ক

Rising Cumilla.Com - rail
ছবি : সংগৃহীত

একদিনেই ১৪৯টি ট্রেনে অভিযান চালিয়ে টিকিটবিহীন ৫ হাজার ২২০ জন যাত্রীকে শনাক্ত করেছে বাংলাদেশ রেলওয়ে। এ অভিযানে ভাড়া ও জরিমানা আদায় করে রেলওয়ের আয় হয়েছে মোট ১০ লাখ ৬৯ হাজার ১৩৫ টাকা।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ রেলওয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক তথ্যে এ তথ্য জানানো হয়।

তথ্য অনুযায়ী, বুধবার (৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলে একযোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে মোট ২০৬ জন ট্রাভেলিং টিকিট এক্সামিনার (টিটিই) অংশ নেন। তারা ১৪৯টি ট্রেনে টিকিট পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন।

এ সময় টিকিটবিহীন ভ্রমণকারী হিসেবে মোট ৫ হাজার ২২০ জন যাত্রীকে শনাক্ত করা হয়। অভিযানে ভাড়া বাবদ আদায় করা হয় ৭ লাখ ৫৯ হাজার ৬১০ টাকা এবং জরিমানা বাবদ আদায় হয় ৩ লাখ ৯ হাজার ৫২৫ টাকা। সব মিলিয়ে ওইদিন রেলওয়ের মোট আয় দাঁড়ায় ১০ লাখ ৬৯ হাজার ১৩৫ টাকা।

এছাড়া, অভিযানের দিন মোট ৩ হাজার ৭৭৫টি টিকিট যাচাই করা হয় বলে জানানো হয়েছে।

আরও পড়ুন