সোমবার ২৭ এপ্রিল, ২০২৬

ঈদের দিন বন্ধ থাকবে সব আন্তনগর ট্রেন

Turag Express Train
তুরাগ এক্সপ্রেস ট্রেন। ছবি: সংগৃহীত

আসন্ন ঈদুল ফিতরের দিন সব আন্তনগর ট্রেন চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। তবে বিশেষ সিদ্ধান্তে দুই-একটি কমিউটার ট্রেন চলাচল করবে। কোন কোন ট্রেন চলবে, তা ঈদের দু’দিন আগে সিদ্ধান্ত নেয়া হবে।

আজ শুক্রবার (৫ এপ্রিল) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঢাকা বিভাগীয় রেলওয়ের বাণিজ্যিক কর্মকর্তা শাহ আলম কিরণ।

তিনি বলেন, “রাজধানীর কমলাপুর রেলস্টেশনে তিন জায়গায় টিকিট দেখিয়ে ট্রেনে উঠতে হচ্ছে যাত্রীদের। ঈদের দিন সব আন্তনগর ট্রেন চলাচল বন্ধ থাকবে। তবে কয়েকটি কমিউটার ও মেইল ট্রেন চলাচল করবে।”

এদিকে, রেলওয়ের একটি সূত্র জানিয়েছে, মেইল ট্রেনের মধ্যে শুধু ঢাকা-চট্টগ্রাম রুটে চট্টগ্রাম মেইল চলাচল করবে।’

আরও পড়ুন