
গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর গুলশান-২ এর মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়ে ড. ইউনূস সাংবাদিকদের বলেন, “আজ মুক্তির দিন, মহা আনন্দের দিন।”
সবার প্রতি গণভোটে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আজকের ভোট প্রার্থীদের জন্য যেমন গুরুত্বপূর্ণ, গণভোটও তেমনি গুরুত্বপূর্ণ।” গণভোটের মাধ্যমে সারা বাংলাদেশ বদলে যাবে বলেও মন্তব্য করেন তিনি।
এর আগে, সকাল ১০টা ২০ মিনিটের দিকে ভোটকেন্দ্রে প্রবেশ করেন ড. মুহাম্মদ ইউনূস।
ভোট দেওয়া শেষে সবাইকে ‘ঈদ মোবারক’ জানিয়ে বিদায় দেন তিনি।







