
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুলিশের অভিযানে ২৫ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (১৫ জুন ২০২৬) ভোর সাড়ে ৫টার দিকে আখাউড়া থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ধরখার ইউনিয়নের হাসিমপুর এলাকায় অভিযান চালায়।
পুলিশ জানায়, অভিযানের সময় হাসিমপুর এলাকার মোছা. আছমা আক্তারের পৈত্রিক বসতঘর থেকে ২৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন মোছা. আছমা আক্তার (স্বামী- শাহজালাল খন্দকার), সাং- হাসিমপুর, থানা- আখাউড়া, জেলা- ব্রাহ্মণবাড়িয়া এবং শাহজালাল খন্দকার, পিতা- মৃত সুলতান মিয়া খন্দকার, সাং- শ্রীরামপুর, থানা- নবীনগর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার করা গাঁজা আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে। এ ঘটনায় আখাউড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।








