মঙ্গলবার ৩১ মার্চ, ২০২৬

১৫ কর্মদিবসের মধ্যে লাইসেন্স নবায়নে নির্দেশ ট্রাভেল এজেন্সিগুলোকে

রাইজিং কুমিল্লা ডেস্ক

Rising Cumilla - Ministry of Civil Aviation and Tourism of Bangladesh
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়/ছবি: রাইজিং কুমিল্লা সম্পাদিত

মেয়াদোত্তীর্ণ লাইসেন্স নিয়ে পরিচালিত ট্রাভেল এজেন্সিগুলোকে আগামী ১৫ কর্মদিবসের মধ্যে তাদের নিবন্ধন সনদ নবায়নের নির্দেশ দিয়েছে সরকার। অন্যথায় বিদ্যমান আইন অনুযায়ী সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এক বিবৃতিতে এ সতর্কতা জারি করে।

মন্ত্রণালয় জানায়, বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) আইন, ২০১৩, এর ২০২১ সালের সংশোধনী এবং ২০২২ সালের প্রণীত বিধিমালা অনুযায়ী বৈধ নিবন্ধন সনদ ছাড়া কিংবা মেয়াদোত্তীর্ণ সনদ দিয়ে ট্রাভেল এজেন্সি পরিচালনা সম্পূর্ণ অবৈধ।

বিবৃতিতে আরও বলা হয়, সময়মতো নিবন্ধন সনদ নবায়ন না করার কারণে সরকার উল্লেখযোগ্য রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠান বর্তমানে মেয়াদোত্তীর্ণ লাইসেন্স নিয়ে ব্যবসা পরিচালনা করছে, তাদের জরুরি ভিত্তিতে অনলাইন ট্রাভেল এজেন্সি ম্যানেজমেন্ট সিস্টেমে (www.regtravelagency.gov.bd) প্রবেশ করে নবায়নের জন্য আবেদন করার নির্দেশ দেওয়া হয়েছে।

মন্ত্রণালয় আরও সতর্ক করে জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে বৈধ নিবন্ধন সনদ সংগ্রহ বা নবায়ন করতে ব্যর্থ হলে সংশ্ল্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন