সোমবার ২৭ জুলাই, ২০২৬

১০ আগস্ট মিলবে এসএসসি ও সমমান পরীক্ষার ফল

রাইজিং কুমিল্লা ডেস্ক

প্রতীকি ছবি/সংগৃহীত

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ১০ আগস্ট সারা দেশে একযোগে প্রকাশ করা হবে। এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

সোমবার (২৭ জুলাই) প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬-এর ফল আগামী ১০ আগস্ট একযোগে প্রকাশ করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ফল সংগ্রহ ও অনলাইনে দেখার নিয়মাবলি পরবর্তী সময়ে পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

এর আগে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছিল, বিভিন্ন কারণে নির্ধারিত সময়ে ফল প্রকাশ সম্ভব হয়নি। পরে ফল প্রস্তুতের কাজ সম্পন্ন হলে ফল প্রকাশের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়।

উল্লেখ্য, চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ড-এর অধীনে অনুষ্ঠিত হয়। এতে ১৮ লাখেরও বেশি পরীক্ষার্থী অংশ নেয়।

আরও পড়ুন