রবিবার ১৮ জানুয়ারি, ২০২৬

সুনামগঞ্জে চোরাই পথে ভারত থেকে আনা ১৯টি গরুসহ আটক ৫

রাইজিং ডেস্ক

ছবি: সংগৃহীত

সুনামগঞ্জ জেলার ধর্মপাশায় অবৈধ পথে ভারত থেকে আনা ১৯টি গরুবোঝাই চারটি পিকআপ ভ্যানসহ পাঁচ জনকে আটক করেছে পুলিশ।

গতকাল রবিবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার পাইকুরাটি ইউনিয়নের গাছতলা বাজারে অভিযান চালিয়ে ভারতীয় গরুসহ চোরাকারবারিদের আটক করা হয়।

আটকরা হলেন- পাশের মধ্যনগর উপজেলার বলরামপুর গ্রামের রফিকুল ইসলাম, ফাহিম মিয়া; আলীহারপুর গ্রামের রাকিব হাসান, নেত্রকোণার বারহাট্টার আলোকদিয়া পূর্বপাড়া গ্রামের রাতুল মিয়া ও ছয়হাল গ্রামের মাসুদ খান।

আরও পড়ুন