শুক্রবার ২০ ফেব্রুয়ারি, ২০২৬

সরাইলে ৯৪৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সরাইল, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

সরাইলে ৯৪৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
সরাইলে ৯৪৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার/ছবি: প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ৯৪৫ পিস ইয়াবাসহ মোঃ শহিদুল ইসলাম (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) উপজেলার শাহবাজপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে সরাইল থানা পুলিশের একটি চৌকস টিম। গ্রেফতারকৃত শহিদুল ইসলাম কিশোরগঞ্জ উপজেলার ভৈরব পৌরসভার আমলাপাড়া এলাকার মৃত ধন মিয়া-র ছেলে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোরশেদুল আলম চৌধুরী বলেন, গ্রেফতারকৃত আসামি’র বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে।

আরও পড়ুন