
সরাইল, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ৯৪৫ পিস ইয়াবাসহ মোঃ শহিদুল ইসলাম (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) উপজেলার শাহবাজপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে সরাইল থানা পুলিশের একটি চৌকস টিম। গ্রেফতারকৃত শহিদুল ইসলাম কিশোরগঞ্জ উপজেলার ভৈরব পৌরসভার আমলাপাড়া এলাকার মৃত ধন মিয়া-র ছেলে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোরশেদুল আলম চৌধুরী বলেন, গ্রেফতারকৃত আসামি'র বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC