বৃহস্পতিবার ১২ মার্চ, ২০২৬

সংসদ অধিবেশনে ড. মুহাম্মদ ইউনূস–জাইমা রহমানসহ আরও রয়েছেন যারা

রাইজিং কুমিল্লা ডেস্ক

সংসদ অধিবেশনে ড. মুহাম্মদ ইউনূস–জাইমা রহমানসহ আরও রয়েছেন যারা/ছবি: সংগৃহীত

ড. খোন্দকার মোশাররফ হোসেন এর সভাপতিত্বে জাতীয় সংসদে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

অধিবেশনে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান বক্তব্য দেন। এ সময় সরকারদলীয় ও বিরোধীদলীয় সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন। সকালে থেকেই তাদের সংসদ ভবনে প্রবেশ করতে দেখা যায়।

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সংসদ সদস্য, বিদেশি কূটনীতিক এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

জাতীয় সংসদের অধিবেশনের দর্শক সারিতে সদ্য সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস, সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান, প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী জুবায়দা রহমান, কন্যা জাইমা রহমানসহ নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধানদেরও দেখা গেছে।

২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এরপর ৮ আগস্ট মুহাম্মদ ইউনূস এর নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শপথ গ্রহণ করে।

এর দেড় বছর পর গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ১৩ ফেব্রুয়ারি রাতে নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ করে বাংলাদেশ নির্বাচন কমিশন। পরে ১৭ ফেব্রুয়ারি নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেন।

সংবিধান অনুযায়ী সাধারণ নির্বাচনের ফলাফল ঘোষণার ৩০ দিনের মধ্যে সংসদের বৈঠক আহ্বান করতে হয়। সেই বিধান অনুযায়ী নির্বাচনের ফল প্রকাশের এক মাসের মাথায় আজ বসেছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন।

আরও পড়ুন