বৃহস্পতিবার ১২ মার্চ, ২০২৬

সংসদের স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ

রাইজিং কুমিল্লা ডেস্ক

Rising Cumilla - Hafiz Uddin Ahmed is the Speaker of Parliament
সংসদের স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদল/ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)।

বৃহস্পতিবার (১২ মার্চ) ড. খোন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে স্পিকার পদে একটি মনোনয়ন উত্থাপন করা হয়।

সভায় বরগুনা-২ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের নাম প্রস্তাব করেন। পরে খুলনা-৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম সেই প্রস্তাব সমর্থন করেন।

পরবর্তীতে সংসদে উত্থাপিত প্রস্তাবটি কণ্ঠভোটে অনুমোদন পায়। এর মাধ্যমে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে নির্বাচিত হন।

আরও পড়ুন