মঙ্গলবার ২৬ মে, ২০২৬

শুধু আনন্দ নয়, বৃষ্টিতে ভেজার মধ্যেও রয়েছে নানা উপকারিতা

লাইফস্টাইল ডেস্ক

Rising Cumilla - Wet in the pouring rain
বৃষ্টিতে ভেজা/ছবি: রাইজিং কুমিল্লা সম্পাদিত

তীব্র গরমের পর হঠাৎ নামা বৃষ্টি অনেকের কাছেই স্বস্তি ও আনন্দের উপলক্ষ হয়ে ওঠে। কেউ ইচ্ছা করে বৃষ্টিতে ভেজেন, আবার কেউ প্রয়োজনের তাগিদে ভিজে যান। তবে কারণ যাই হোক, বৃষ্টিতে ভেজার পর এক ধরনের প্রশান্তি অনুভব করেন অধিকাংশ মানুষ।

অনেকের ধারণা, বৃষ্টিতে ভিজলেই সর্দি-জ্বর হয়। তবে বিশেষজ্ঞদের মতে, পরিমিত সময় বৃষ্টিতে ভেজা শরীর ও মনের জন্য কিছু উপকারও বয়ে আনতে পারে।

জেনে নেওয়া যাক বৃষ্টিতে ভেজার সম্ভাব্য ১০ উপকারিতা—

চুল ভালো রাখতে সহায়ক

বৃষ্টির পানিতে থাকা প্রাকৃতিক অ্যালকালাইন উপাদান চুল পরিষ্কার রাখতে সাহায্য করতে পারে। এটি মাথার ময়লা ও খুশকি দূর করতেও ভূমিকা রাখে। তবে ভেজার পর পরিষ্কার পানি ও শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নেওয়া জরুরি।

ত্বক সতেজ রাখে

বৃষ্টির সময় বাতাসে আর্দ্রতা বেড়ে যায়, যা ত্বকের শুষ্কতা কমাতে সহায়তা করতে পারে। এতে ত্বক কিছুটা কোমল ও সতেজ অনুভূত হয়।

মানসিক প্রশান্তি বাড়ায়

বৃষ্টির সময় মাটির যে সোঁদা গন্ধ তৈরি হয়, তাকে বলা হয় “পেট্রিকর”। গবেষকদের মতে, এই গন্ধ মন ভালো রাখতে ও মানসিক চাপ কমাতে সাহায্য করতে পারে।

শরীর ঠান্ডা রাখে

গরমের দিনে বৃষ্টিতে ভিজলে শরীরের অতিরিক্ত তাপ কমে গিয়ে স্বস্তি অনুভূত হয়।

শ্বাসপ্রশ্বাসে স্বস্তি দেয়
বৃষ্টির সময় বাতাসে ধুলাবালি তুলনামূলক কম থাকে। ফলে অনেকের শ্বাসপ্রশ্বাসে কিছুটা স্বস্তি মিলতে পারে।

মন প্রফুল্ল রাখে

বৃষ্টিতে ভিজলে শরীরে আনন্দ অনুভূতির সঙ্গে সম্পর্কিত কিছু হরমোন সক্রিয় হতে পারে, যা মন ভালো রাখতে সহায়তা করে।

ত্বকের চুলকানি কমাতে সহায়ক হতে পারে

কিছু ক্ষেত্রে বৃষ্টির পানিতে ভেজার পর ত্বকে আরাম অনুভূত হয়। তবে সংবেদনশীল ত্বকের মানুষদের সতর্ক থাকতে হবে।

ক্লান্তি দূর করে

ঝুম বৃষ্টিতে কিছুক্ষণ ভেজা মানসিক ক্লান্তি দূর করতে সাহায্য করতে পারে বলে মনে করেন অনেকেই।

ঘুম ভালো হতে পারে

বৃষ্টির শব্দ ও ঠান্ডা আবহাওয়া শরীরকে শান্ত করে, যা ভালো ঘুমে সহায়ক হতে পারে।

প্রকৃতির সঙ্গে সংযোগ তৈরি করে

ব্যস্ত জীবনে বৃষ্টিতে ভেজা মানুষকে কিছুটা নির্মল অনুভূতি দেয় এবং প্রকৃতির কাছাকাছি নিয়ে আসে।

তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, দীর্ঘ সময় বৃষ্টিতে ভেজা বা অপরিষ্কার পানিতে থাকার ফলে ঠান্ডাজনিত সমস্যা, ত্বকের সংক্রমণ কিংবা অসুস্থতা হতে পারে। তাই বৃষ্টিতে ভেজার পর দ্রুত শুকনো কাপড় পরা ও পরিষ্কার পানি দিয়ে গোসল করার পরামর্শ দেওয়া হয়েছে।

সূত্র: বোল্ডস্কাই

আরও পড়ুন