
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, মঙ্গলবার (৯ জানুয়ারি) থেকে পরবর্তী ৭২ ঘণ্টা (৩ দিন) সারাদেশে টানা কুয়াশা পড়তে পারে। এর ফলে বিমান চলাচলসহ সড়ক-নৌ যোগাযোগে সাময়িকভাবে বিঘ্ন ঘটতে পারে।
পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। তবে কোথাও কোথাও তা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।কুয়াশার কারণে সারাদেশে দিনে ঠান্ডা পরিস্থিতি বিরাজ করতে পারে।
ঘন কুয়াশার কারণে মধ্যরাত থেকে দুপুর ১২টা পর্যন্ত বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগে সাময়িকভাবে বিঘ্ন ঘটতে পারে। সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়, দ্বিতীয় দিন (৯ জানুয়ারি) সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা আছে।
তৃতীয় দিন (১০ জানুয়ারি) সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। কিন্তু দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার ইঙ্গিত রয়েছে









