
কুমিল্লার স্থানীয় শিক্ষার্থীদের আন্তর্জাতিক পর্যায়ে উচ্চশিক্ষার সুযোগ ও প্রতিবন্ধকতা সম্পর্কে সচেতন করতে একটি বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ মে) রোটারেক্ট ক্লাব অব কুমিল্লা ও ইন্টারেক্ট ক্লাব অব কুমিল্লা-এর যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কুমিল্লার বাচিগাঁওস্থ আজিজুল হক রোটারি সেন্টারে আয়োজিত এই সেমিনারের মূল বিষয় ছিল— “International study opportunities and challenges for local students”।
অনুষ্ঠানে বিশেষ সহযোগী হিসেবে অংশগ্রহণ করে শিক্ষা পরামর্শক প্রতিষ্ঠান ‘চৌধুরিজ অ্যান্ড অ্যাসোসিয়েটস – কুমিল্লা’ (Choudhurys & Associates – Cumilla)।
সেমিনারে গেস্ট স্পিকার (Guest Speaker) হিসেবে উপস্থিত ছিলেন চৌধুরিজ অ্যান্ড অ্যাসোসিয়েটসের হেড কনসালট্যান্ট, ড. মো: নায়ীম আলীমুল হায়দার (Dr. Md. Nayem Alimul Hyder)।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চৌধুরিজ অ্যান্ড অ্যাসোসিয়েটসের স্টুডেন্ট কাউন্সিলর, মোঃ মারুফ ইসলাম রাফি।
আয়োজক সংগঠন রোটারেক্ট ক্লাব অব কুমিল্লা থেকে উপস্থিত ছিলেন বর্তমান সভাপতি রোটারেক্টর তাসমী নুর, সচিব রোটারেক্টর সাবেকুন নাহার সেতু, রোটা. আরিফুল, রোটা. তাহসিন ও রোটা. বশির।
ইন্টারেক্ট ক্লাব অব কুমিল্লা থেকে উপস্থিত ছিলেন সভাপতি ইন্টা. ফারহান ইশরাক ভূইয়া, সহ-সভাপতি ইন্টা. ফাদিল আল রশিদ, সহ-সচিব ইন্টা. আহলাম, ইন্টা. রাফিদ ও ইন্টা. তাইফা সহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।
সেমিনারে ড. মো: নায়ীম আলীমুল হায়দার উচ্চশিক্ষার বৈশ্বিক প্রেক্ষাপট, স্কলারশিপ পাওয়ার উপায় এবং বিদেশি বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়ার চ্যালেঞ্জগুলো বিস্তারিত তুলে ধরেন।
তিনি বলেন, “সঠিক তথ্য ও পূর্বপ্রস্তুতির অভাবে অনেক মেধাবী শিক্ষার্থী বৈশ্বিক সুযোগগুলো হাতছাড়া করে। বর্তমান যুগে আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জন ক্যারিয়ারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। সেমিনার শেষে প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীরা বিদেশে উচ্চশিক্ষা সংক্রান্ত তাদের বিভিন্ন দ্বিধা ও সমস্যার কথা স্পিকারদের কাছে তুলে ধরেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা গ্রহণ করেন।
আয়োজক সংগঠনগুলোর পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন ও ক্যারিয়ার সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।







