বুধবার ২৫ ফেব্রুয়ারি, ২০২৬

শহীদ সেনা দিবসে পিলখানা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

রাইজিং কুমিল্লা প্রতিবেদক

Rising Cumilla - President, PM pay tribute to Peelkhana martyrs on Martyrs' Day
শহীদ সেনা দিবসে পিলখানা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা/ছবি: সংগৃহীত

পিলখানায় বিডিআর সদর দপ্তরে সংঘটিত বর্বরোচিত হত্যাকাণ্ডে শহীদ সেনাসদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় ‘শহীদ সেনা দিবস’ উপলক্ষে ঢাকার বনানী সামরিক কবরস্থান-এ তারা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

প্রথমে রাষ্ট্রপতির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ সেনাসদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পস্তবক অর্পণের পর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে শহীদদের স্মরণ করেন।

এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল সামরিক রীতিতে সম্মান প্রদর্শন করে। বিউগলে বেজে ওঠে করুণ সুর। পুষ্পস্তবক অর্পণের পর শহীদদের প্রতি সম্মান জানাতে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং কর্মরত সশস্ত্র বাহিনীর সদস্যরা স্যালুট প্রদান করেন। পরে শহীদদের রুহের মাগফিরাত কামনায় আয়োজিত বিশেষ মোনাজাতে অংশ নেন উপস্থিতরা।

অনুষ্ঠানে তিন বাহিনীর প্রধান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা এবং শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

দিবসটি উপলক্ষে দেশের সব সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় কুরআন খতম, মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়।

আরও পড়ুন