সোমবার ২ মার্চ, ২০২৬

রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস সার্ভিস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

রাইজিং কুমিল্লা ডেস্ক

Rising Cumilla - Separate bus service for women in the capital of dhaka
ছবি ডি ডব্লিউ থেকে নেওয়া

রাজধানীতে নারীদের যাতায়াত আরও সহজ, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করতে আলাদা বাস সার্ভিস চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সোমবার সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম-কে এ নির্দেশ দেন তিনি।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন সোমবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় প্রধানমন্ত্রী দেশের সড়ক পরিবহনের বর্তমান অবস্থা সম্পর্কে মন্ত্রীর কাছ থেকে বিস্তারিত শোনেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

বিশেষ করে রাজধানীতে নারীদের জন্য পৃথক বাস সার্ভিস চালুর বিষয়ে প্রধানমন্ত্রী গুরুত্বারোপ করেন বলে জানান অতিরিক্ত প্রেস সচিব।

বৈঠকে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রীকেও একটি বিশেষ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। রাজধানীর শেরেবাংলা নগর-এ অবস্থিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান-এর সমাধিস্থলের সংস্কার ও উন্নয়নকাজ পবিত্র ঈদুল ফিতরের আগেই সম্পন্ন করার নির্দেশ দেন তিনি।

আরও পড়ুন