বৃহস্পতিবার ২৩ এপ্রিল, ২০২৬

রক্তদান করলেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস

রাইজিং ডেস্ক

US Ambassador to Dhaka Peter D Haas donated blood
মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস। ছবি: সংগৃহীত

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে রক্তদান করলেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস। এক ভিডিওতে তিনি এবং তার দূতাবাসের সহকর্মীদের রক্তদান করতে দেখা গেছে।

ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস রবিবার (১২ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) ও ফেসবুকে এক ভিডিও পোস্ট করে।

“সকলের স্বাস্থ্যের জন্য রক্তদান অপরিহার্য! ঢাকার দূতাবাসে আমরা বাংলাদেশের জনগণের জন্য আমাদের দায়িত্বটুকু পালনের চেষ্টা করি। আমাদের কর্মীরা এভারকেয়ার হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে রক্তদান করেছেন। রক্তদান করুন, জীবন বাঁচান!”

আরও পড়ুন