শুক্রবার ৬ মার্চ, ২০২৬

যার যার নির্বাচনি এলাকায় দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

Rising Cumilla - Corruption and extortion must be stopped in each constituency-Public Works Minister
যার যার নির্বাচনি এলাকায় দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমন বলেছেন, ‘যার যার নির্বাচনি এলাকায় দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধ করতে হবে। মাদকমুক্ত সমাজ গঠন করতে হবে। চাঁদাবাজি ও মাদক মুক্ত করতে পারলে জনগণ আমাদের ওপর আস্থা রাখতে পারবে।’

তিনি বলেন, কুমিল্লা-৫ এর এমপি জসিম সাহেব মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন, এটা আমার খুব ভালো লেগেছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) কুমিল্লা ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাকারিয়া তাহের সুমন বলেন, ‘জাতীয় নির্বাচনে বিএনপি কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করেছে। এ নির্বাচন শেষ নয় আগামী স্থানীয় সরকার নির্বাচনেও যাতে জনগণ বিএনপিকে সমর্থন দেয় সে জন্য প্রতিশ্রুতি মোতাবেক সংসদীয় এলাকায় কাজ করতে হবে।

ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা-০৬ আসনের সংসদ সদস্য আলহাজ মনিরুল হক চৌধুরী, কুমিল্লা-০৫ আসনের সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন, কুমিল্লা-০৯ আসনের সংসদ সদস্য আবুল কালাম, কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভুইয়া এবং বিএনপির কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া।
এছাড়া জেলা ও মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম।

ইফতার পূর্বে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

আরও পড়ুন