মঙ্গলবার ২৮ এপ্রিল, ২০২৬

ভোটকেন্দ্রে মেজাজ হারালেন সাকিব, মারলেন কষে চড়

রাইজিং স্পোর্টস

Shakib lost his temper in the polling station, slapped him
ছবি: সংগৃহীত

খেলার মাঠে সাকিব আল হাসানের মেজাজ হারানোর ঘটনা নতুন না হলেও ভোটের মাঠে তাকে বেশ শান্তই মনে হচ্ছিলো। কিন্তু এবার ভোটকেন্দ্রে মেজাজ হারিয়ে চড় মারলেন এক সমর্থককে। এ ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

আজ রোববার ৭ জানুয়ারি) সকালে ভোট দেওয়ার পর কেন্দ্র পরিদর্শন করছিলেন সাকিব। সে সময়ই হঠাৎ ভিড়ের মধ্যে এক সমর্থককে চড় মেরে বসেন তিনি। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এর আগে প্রথমবার জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হয়ে ভোট দেন সাকিব। দরিমাগুরা স্কুল কেন্দ্রে ভোট নিজের ভোট প্রদান করেন তিনি। ভোট শেষে ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন, কথা বলেন মিডিয়ার সঙ্গেও। এরপর সেখান থেকে অন্য কেন্দ্রগুলোর উদ্দেশে রওনা হয়ে যান তিনি।

মাগুরা-১ আসন থেকে নৌকা প্রতীকে লড়ছে সাকিব। এই আসনে তার প্রতিদ্বন্দ্বী চারজন। তারা হলেন- বাংলাদেশ কংগ্রেসের অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের কে এম মোতাসিম বিল্লা, জাতীয় পার্টির মো. সিরাজুস সায়েফিন সাঈফ ও তৃণমূল বিএনপির সঞ্জয় কুমার রায়।

এর আগে গ্যালারিতে ভক্তকে চড় মেরে বিতর্কিত হয়েছিলেন সাকিব।

আরও পড়ুন