মঙ্গলবার ১৭ মার্চ, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার

রাইজিং কুমিল্লা প্রতিবেদক

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন/ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন থেকে অজ্ঞাত এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। রোববার (২২ ফেব্রুয়ারি) আখাউড়া রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ইন্সপেক্টর মো. জাহাঙ্গীর আলম লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন।

জাহাঙ্গীর আলম জানান, দুপুরে স্টেশনের ১ নম্বর প্লাটফর্মের পকেটগেট এলাকা থেকে লাশটি উদ্ধার করে রেলওয়ে থানা পুলিশ। উদ্ধার হওয়া বৃদ্ধের বয়স আনুমানিক ৮০ বছর।

তিনি আরও বলেন, লাশের গায়ে কোনো ধরনের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে স্টেশন এলাকার ব্যবসায়ীরা জানিয়েছেন, অসুস্থ ওই ব্যক্তিকে বেশ কিছুদিন ধরে স্টেশন এলাকায় ভবঘুরে হিসেবে ভিক্ষা করতে দেখা গেছে।

আরও পড়ুন