
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার ঐতিহ্যবাহী চান্দলা ইসলামিয়া গাউছিয়া আলীম মাদ্রাসায় আসন্ন দাখিল পরীক্ষা-২০২৬ উপলক্ষে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৯ এপ্রিল) সকাল ১০টায় মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন পাঠ করা হয়।
এতে মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি অধ্যাপক মোহাম্মদ আমিরুল ইসলাম এর সভাপতিত্বে ও মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু ছালেহ মোঃ নুর মোহাম্মদ এর সার্বিক তত্ত্বাবধানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহবায়ক মোস্তফা জামান, চান্দলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোহাম্মদ শাহাবুদ্দিন মুরাদ, চান্দলা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন।
এসময় অধ্যাপক আবুল কালাম আজাদ, গভর্নিং বডির সদস্য আবুল কাশেম খান খোকন, মো. আলমগীর হোসেনসহ গভর্নিং বডির সদস্য, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
এবছর এই মাদ্রাসা থেকে ৬৯ জন পরীক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করবে। সবশেষে পরীক্ষার্থীদের সাফল্যে ও সু-স্বাস্থ্য কামনায় বিশেষ মিলাদ ও দোয়া করেন অত্র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু ছালেহ মোঃ নুর মোহাম্মদ।








