
গৌরব, ঐতিহ্য ও সংগ্রামের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৬ আগস্ট) বিকাল ৫টায় উপজেলা স্বেচ্ছাসেবকদলের আয়োজনে বিএনপির দলীয় কার্যালয়ে এই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক সদস্য সচিব মোঃ তাজুল ইসলাম মিঠুর সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক যুগ্ম আহবায়ক গাজী সাইদুল ইসলাম এমরান এর পরিচালনায় উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ওমর ফারুক সরকার, সাবেক যুগ্ম আহবায়ক যথাক্রমে জামাল হোসেন রেজভী, এমদাদুল হক সবুজ, শরাফ উদ্দিন সরকার, মো. মনির হোসেন, মনির প্রতাব, শাহজালাল খান, কবির হোসেনসহ স্বেচ্ছাসেবকদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা।
সভায় আগামী ১৯ আগস্ট স্বেচ্ছাসেবকদলের প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষ্যে কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবকদলের বিশাল র্যালিতে উপজেলা স্বেচ্ছাসেবকদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার সিদ্ধান্ত নেওয়া হয়।











