রবিবার ১০ মে, ২০২৬

ব্রাহ্মণপাড়ায় ভিক্ষুক পুনর্বাসনে অটোরিকশা ও গাভী বিতরণ

রাইজিং কুমিল্লা ডেস্ক

ব্রাহ্মণপাড়ায় ভিক্ষুক পুনর্বাসনে অটোরিকশা ও গাভী বিতরণ
ব্রাহ্মণপাড়ায় ভিক্ষুক পুনর্বাসনে অটোরিকশা ও গাভী বিতরণ/ছবি: সংগৃহীত

ভিক্ষাবৃত্তি নিরসন ও বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় দুই অসহায় পরিবারের মাঝে জীবিকা সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে।

রবিবার (১০ মে) বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের অর্থায়নে এবং উপজেলা সমাজসেবা কার্যালয়, ব্রাহ্মণপাড়ার আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে একজনকে একটি অটোরিকশা এবং আরেকজনকে একটি বাছুরসহ দেশি গাভী প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব মাহমুদা জাহান।

আরও পড়ুন