
জুলাই সনদ ও গণভোট কার্যকর করার দাবিতে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় জামায়াতে ইসলামীর গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ আগস্ট) বিকাল ৫টায় উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে একটি গণমিছিল উপজেলা পরিষদ থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সিএনজি স্ট্যান্ড চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্যদিয়ে শেষ হয়।
এতে উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা রেজাউল করিম এর সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা আনিছুর রহমান এর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মিজানুর রহমান আতিকী।
এসময় নায়েবে আমীর খন্দকার মোহাম্মদ শাহজালাল, সহকারি সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম ভূইঁয়া, সদর ইউনিয়ন আমীর মাওলানা ইব্রাহীম খলিল, দুলালপুর ইউনিয়ন আমীর কাজী মাওলানা আব্দুল হান্নান সরকার, শিদলাই ইউনিয়ন আমীর মাওলানা আবু কাউছার সরকার, মাধবপুর ইউনিয়ন সেক্রেটারি হাফেজ মনির হোসেন, শশীদল ইউনিয়ন আমীর মাওলানা আব্দুর রহমান সেলিম, চান্দলা ইউনিয়ন আমীর অধ্যাপক মোহাম্মদ আমিরুল ইসলাম, মালাপাড়া ইউনিয়ন সভাপতি আইয়ুব খান পাঠানসহ উপজেলা জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এসময় ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে দলীয় নেতাকর্মী ও সাধারণ জনতা স্বতঃস্ফূর্তভাবে গণমিছিলটিতে অংশ নেন। কর্মসূচি থেকে জুলাই সনদ ও গণভোট দ্রুত কার্যকর করার জোর দাবি জানানো হয়।










