
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বাইউস্ট)-এর ১৭তম ফাইন্যান্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) বাইউস্টের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স কমিটির সভাপতি মেজর জেনারেল মোঃ নাজিম-উদ-দৌলা, এসপিপি, এনডিসি, পিএসসি, পিএইচডি, জিওসি, ৩৩ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, কুমিল্লা এরিয়া।
সভায় ফাইন্যান্স কমিটির সদস্য হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোঃ কামাল উদ্দিন কমল, এনডিসি, পিএসসি; ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আনিসুর রহমান, এনডিসি, এএফডব্লিওসি, পিএসসি (অব.), ডিরেক্টর, এডব্লিউটি (এডুকেশন ডিভিশন); বাইউস্টের ট্রেজারার কর্ণেল মহাম্মদ ইফতেখারুল হক, পিএসসি (অব.); কর্ণেল মোহাম্মদ নাজমুল হক, পিএসসি, কর্ণেল অ্যাডমিন, এরিয়া সদর দপ্তর, কুমিল্লা এরিয়া; সঞ্জিব কুমার দাশ, এফসিএ; মনজুরুল ইসলাম ভূঁইয়া, এসিএ, এসিএমএ এবং ড. ফাতেমা জোহারা, বিভাগীয় প্রধান, ব্যবসায় প্রশাসন বিভাগ।
এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের পরিচালক (ফাইন্যান্স ও একাউন্টস) এস. এম. সিরাজুল মুনির সভায় সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।
সভায় বিশ্ববিদ্যালয়ের চলমান ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা এবং বার্ষিক বাজেট নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনার পর উন্নয়ন পরিকল্পনা ও আর্থিক ব্যবস্থাপনা সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় বিশ্ববিদ্যালয়ের আর্থিক কার্যক্রম আরও সুশৃঙ্খল ও পরিকল্পিতভাবে পরিচালনা এবং উন্নয়ন কার্যক্রমকে এগিয়ে নেওয়ার বিভিন্ন দিক নিয়েও আলোচনা হয়।










