
কুমিল্লায় বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) কর্মচারী সমবায় সমিতি লিমিটেডের কার্যকরী পরিষদ নির্বাচন ২০২৬ সম্পন্ন হয়েছে। এতে সভাপতি ও সচিব পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেল ২টা থেকে ৪টা পর্যন্ত বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) কর্মচারী সমবায় সমিতি লিমিটেডের কার্যকরী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে সভাপতি পদে পরিচালক (প্রশিক্ষণ) ড. মো. মিজানুর রহমান, সহ-সভাপতি পদে সহকারী পরিচালক (ক্রীড়া) ফারুক হোসেন এবং সচিব পদে ক্যাশ সহকারী রোহান উদ্দিন চৌধুরী নির্বাচিত হয়েছেন।
নির্বাচন সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, সভাপতি ও সচিব পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। পাশাপাশি সদস্য পদেও প্রার্থীরা নির্বাচিত হয়েছেন।
নির্বাচিত সদস্যরা হলেন আকাশ কুমার ত্রিপুরা, মেহেদী হাসান সাকিব, মো. নূরে আলম, সমর চন্দ্র দাস, মামুনুর রশিদ ও সালেহা বেগম।
নির্বাচন শেষে কর্মচারীদের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে, নতুন কার্যকরী পরিষদ সমিতির ভাবমূর্তি সমুন্নত রাখা, কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং সদস্যদের সার্বিক স্বার্থ সংরক্ষণে কার্যকর ভূমিকা রাখবে।
নবনির্বাচিত কার্যকরী পরিষদের সম্মিলিত প্রচেষ্টায় সমিতির কার্যক্রম আরও গতিশীল, স্বচ্ছ ও সদস্যবান্ধব হবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।








