বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি, ২০২৬

ফ্যামিলি কার্ডধারী প্রতি পরিবার পাবে মাসে ২০০০-২৫০০ টাকা: কৃষিমন্ত্রী আমিন উর রশিদ

রাইজিং কুমিল্লা প্রতিবেদক

RisingCumilla - Each family holding a family card will receive 2000-2500 taka per month Agriculture Minister Amin Ur Rashid
ফ্যামিলি কার্ডধারী প্রতি পরিবার পাবে মাসে ২০০০-২৫০০ টাকা: কৃষিমন্ত্রী আমিন উর রশিদ/ছবি: সংগৃহীত

৫ কোটি পরিবারকে প্রাথমিকভাবে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। তবে ফ্যামিলি কার্ডে কী দেওয়া হবে এমন প্রশ্নের জবাবে মৎস্য ও প্রাণিসম্পদ, কৃষি ও খাদ্যমন্ত্রী মোহাম্মদ আমিন-উর রশীদ আমিন উর রশিদ জানিয়েছেন, এখন পর্যন্ত সিদ্ধান্ত হয়েছে ফ্যামিলি কার্ড হিসেবে প্রাথমিকভাবে নগদ টাকা দেওয়া হবে। এই প্রকল্পের জন্য বেশ কিছু জেলা এবং উপজেলা চিহ্নিত করা হয়েছে। 

তিনি বলেন, ফ্যামিলি কার্ডধারী প্রতি পরিবার মাসে নগদ ২ হাজার থেকে ২ হাজার ৫০০ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেতে পারেন।

বৃহস্পতিবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এক আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে জানান কৃষিমন্ত্রী।

কৃষিমিন্ত্রী আমিন উর রশিদ বলেন, এখন পর্যন্ত সিদ্ধান্ত হয়েছে ফ্যামিলি কার্ড হিসেবে নগদ টাকা দেওয়া হবে। ফ্যামিলি কার্ড পাওয়ার ক্ষেত্রে হতদরিদ্র এবং নারীদের অগ্রাধিকার দেওয়া হবে।

এসময় পরিবেশ মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু জানান, ঈদের আগেই পাইলট প্রকল্প হিসেবে ফ্যামিলি কার্ড চালু হবে। ধাপে ধাপে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। হতদরিদ্র পরিবার সবার আগে ফ্যামিলি কার্ড পাবে। এরপর দরিদ্র পরিবার পাবে।

আরও পড়ুন