শনিবার ১৪ মার্চ, ২০২৬

ফেনীর দুই কারাগারে পোস্টাল ব্যালটে ৫১ বন্দীর ভোট

রাইজিং কুমিল্লা প্রতিবেদক

Rising Cumilla - Feni District Jail-2
ফেনীর দুই কারাগারে পোস্টাল ব্যালটে ৫১ বন্দীর ভোট/ছবি: সংগৃহীত

ফেনীর দুটি জেলা কারাগারের মোট ৫১ জন বন্দী পোস্টাল ব্যালটের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন। একই সঙ্গে তাঁরা গণভোটেও অংশ নেন। গতকাল শুক্রবার কারাগারেই তাঁদের ভোট গ্রহণ কার্যক্রম সম্পন্ন হয়।

কারাগার সূত্রে জানা যায়, ফেনী জেলা কারাগার–১ থেকে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য মোট ৫২ জন বন্দী আবেদন ও নিবন্ধন করেন। তবে নিবন্ধিতদের মধ্যে পাঁচজন বন্দী জামিনে মুক্ত হয়ে যাওয়ায় শেষ পর্যন্ত ৪৭ জন বন্দী ভোটাধিকার প্রয়োগ করেন।

অন্যদিকে, ফেনী জেলা কারাগার–২ থেকে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার জন্য চারজন বন্দী নিবন্ধন করেন। নিবন্ধিত চারজনই যথাযথভাবে তাঁদের ভোট প্রদান করেন।

ফেনী জেলা কারাগার–১-এর জেল সুপার আবদুল জলিল এবং ফেনী জেলা কারাগার–২-এর জেল সুপার দিদারুল আলম বন্দীদের ভোট দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে ফেনী জেলা কারাগার–২-এর জেল সুপার দিদারুল আলম বলেন, রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে নিয়োজিত নির্বাচন কর্মকর্তা, জেল সুপার এবং একজন কারারক্ষীর উপস্থিতিতে গতকাল কারাগারে ভোট গ্রহণ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।

আরও পড়ুন