শনিবার ৭ নভেম্বর, ২০২৬

ফেনীর তিন সীমান্তে বিজিবির অভিযান, ১৩ লাখ টাকার ভারতীয় মদ-শাড়ি জব্দ

নিজস্ব প্রতিবেদক

RisingCumilla - BGB conducts operations along three borders in Feni, Indian liquor and sarees worth 1.3 million taka seized
ফেনীর তিন সীমান্তে বিজিবির অভিযান, ১৩ লাখ টাকার ভারতীয় মদ-শাড়ি জব্দ

ফেনীর ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া সীমান্ত এলাকায় পৃথক বিশেষ অভিযান চালিয়ে প্রায় ১৩ লাখ ৫৪ হাজার টাকা মূল্যের ভারতীয় মদ ও শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (৭ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর অধীন কেতরাংগা, খেজুরিচা ও ছাগলনাইয়া বিওপির টহল দল এসব অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্র জানায়, সীমান্ত দিয়ে অবৈধ চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় পরিচালিত পৃথক অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় মদ ও শাড়িসহ বিভিন্ন চোরাই পণ্য জব্দ করা হয়।

জব্দ করা এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ১৩ লাখ ৫৪ হাজার টাকা। এ ঘটনায় বিধি অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধ এবং সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন