বুধবার ২৭ মে, ২০২৬

ফেনীতে কোথায় কখন ঈদুল আজহার জামাত

রাইজিং কুমিল্লা ডেস্ক

Rising Cumilla - Where and when is the Eid-ul-Azhar congregation in Feni
ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল আযহা আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ফেনীর ঐতিহাসিক মিজান ময়দানে জেলার প্রধান ঈদ জামাত আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে। ফেনী পৌরসভার উদ্যোগে ময়দানজুড়ে ত্রিপলের প্যান্ডেল নির্মাণ, সিলিং ফ্যান স্থাপন এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৭টায় ঐতিহাসিক মিজান ময়দানে হাজার হাজার মুসল্লির অংশগ্রহণে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

এদিকে ইসলামিক ফাউন্ডেশন ফেনী জেলার প্রধান প্রধান ঈদগাহ ও মসজিদে ঈদের জামাতের সময়সূচী ঘোষণা করেছে।

ঘোষিত সময়সূচী অনুযায়ী, ফেনী কেন্দ্রীয় বড় জামে মসজিদে সকাল ৭টায়, জহিরিয়া জামে মসজিদে সাড়ে ৬টায়, পুলিশ লাইন্স মসজিদে ৭টা ১৫ মিনিটে, সার্কিট হাউজ মসজিদে ৭টায়, মহিপাল চৌধুরী বাড়ি জামে মসজিদে সাড়ে ৭টায় এবং পুরাতন রেজিস্ট্রি অফিস জামে মসজিদে সকাল ৭টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

এছাড়া শান্তি কোম্পানি জামে মসজিদে সকাল ৬টা ৪৫ মিনিটে, ফেনী রেল স্টেশন মসজিদে সাড়ে ৭টায়, উপজেলা পরিষদ জামে মসজিদে সকাল ৭টায়, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জামে মসজিদে ৭টা ১৫ মিনিটে, বদরুন্নেছা জামে মসজিদে সকাল ৭টায় এবং সহদেবপুর কেন্দ্রীয় জামে মসজিদে সকাল ৭টায় জামাত অনুষ্ঠিত হবে।

হাজারী পাড়া জামে মসজিদ, জেলা কারাগার, জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র, দক্ষিণ চাড়িপুর ঈদগাহ, বাইতুন নূর জামে মসজিদসহ বিভিন্ন স্থানে নির্ধারিত সময়ে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। ফলেশ্বর ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়।

ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো. নাজমুস সাকিব জানান, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জেলার বিভিন্ন মসজিদ ও ঈদগাহে জামাত আয়োজনের সার্বিক প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। মুসল্লিরা যাতে শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন পরিবেশে ঈদের নামাজ আদায় করতে পারেন, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আরও পড়ুন