মঙ্গলবার ৩১ মার্চ, ২০২৬

পানিসম্পদ মন্ত্রণালয়ে কোনো অনিয়ম ও দুর্নীতি ছাড় নয়—কঠোর হুঁশিয়ারি মন্ত্রী এ্যানির

রাইজিং কুমিল্লা ডেস্ক

Rising Cumilla - Shahid Uddin Chowdhury Anee
পানিসম্পদ মন্ত্রী মোহাম্মদ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি/ছবি: রাইজিং কুমিল্লা সম্পাদিত

পানিসম্পদ মন্ত্রণালয়ে কোনো ধরনের অনিয়ম ও দুর্নীতি বরদাস্ত করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন পানিসম্পদ মন্ত্রী মোহাম্মদ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে রাজধানীর পানি ভবনে বিশ্ব পানি দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তুলতেই জনগণ বিএনপিকে ক্ষমতায় এনেছে। অতীতে খাল খননের নামে অর্থ আত্মসাৎ করা হয়েছে উল্লেখ করে তিনি জানান, এখন থেকে এ মন্ত্রণালয়ে আর কোনো অনিয়ম ও দুর্নীতি মেনে নেওয়া হবে না।

তিনি আরও বলেন, জনগণের কোনো উপকারে আসে না—এমন কোনো প্রকল্প সরকার গ্রহণ করবে না। সব ধরনের উন্নয়ন কার্যক্রমে জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে বলেও জানান তিনি।

এ সময় পানির অপচয় রোধ, দূষণ নিয়ন্ত্রণ এবং সঠিক ব্যবহারে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

আরও পড়ুন