বৃহস্পতিবার ২৯ অক্টোবর, ২০২৬

নিরাপত্তা শঙ্কায় সৌদি আরব ছাড়তে মার্কিন সরকারি কর্মীদের নির্দেশ

রাইজিং কুমিল্লা ডেস্ক

নিরাপত্তাঝুঁকি বেড়ে যাওয়ায় সৌদি আরব থেকে জরুরি নয়—এমন সরকারি কর্মী ও তাঁদের পরিবারের সদস্যদের দেশটি ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে দেশটিতে অবস্থানরত মার্কিন সরকারি কর্মীদের চলাচল ও বিমানবন্দর ব্যবহারের ক্ষেত্রে নতুন বিধিনিষেধ আরোপ করেছে ওয়াশিংটন।

বুধবার (২৮ অক্টোবর) জারি করা এক নিরাপত্তা সতর্কবার্তায় সৌদি আরবে অবস্থিত মার্কিন মিশন এ তথ্য জানিয়েছে। সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা এবং বিমানবন্দরসহ গুরুত্বপূর্ণ অবকাঠামোয় সম্ভাব্য হামলার আশঙ্কায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মার্কিন মিশনের সতর্কবার্তা অনুযায়ী, গত ২৩ অক্টোবর থেকেই সৌদি আরবে অবস্থানরত মার্কিন সরকারি কর্মীদের জন্য এ নির্দেশ কার্যকর হয়েছে। দেশটিতে মার্কিন কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তাঝুঁকি ক্রমেই বাড়তে থাকায় তাঁদের পরিবারের সদস্যদেরসহ জরুরি নয়—এমন কর্মীদের সৌদি আরব ছাড়ার নির্দেশ দেওয়া হয়।

সতর্কবার্তায় আরও বলা হয়, হুতি বিদ্রোহীদের বিমানবন্দর ও অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে চালানো হামলায় বেসামরিক মানুষের প্রাণহানি ঘটেছে। এসব হামলার কারণে দেশটির যাতায়াতব্যবস্থায়ও বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হয়েছে। পাশাপাশি সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

এদিকে সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর সৌদি আরবের বিমানবন্দর ব্যবহারের ক্ষেত্রেও মার্কিন সরকারি কর্মীদের ওপর বিধিনিষেধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র। নতুন নির্দেশনা অনুযায়ী, সৌদি আরবের যেকোনো বিমানবন্দর দিয়ে যাতায়াতের আগে তাঁদের বিশেষ অনুমতি নিতে হবে।

আরও পড়ুন