
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে আহামেদ আলী সোহান (৫০) নামের এক মাইক্রো ড্রাইভারের বিরুদ্ধে সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে।
গতকাল সোমবার (২৭ জুলাই) সকাল ৭টার দিকে নাসিরনগর উপজেলার ধরমন্ডল এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত আহামেদ আলী সোহান ধরমন্ডল এলাকার মনু মিয়ার ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, সকালে শিশু টি তার বান্ধবীর সঙ্গে বক্তব্যে যাওয়ার পথে সোহান তাকে ৫০ টাকার প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ করে শিশুটির পরিবার । বর্তমানে শিশুটি ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এ বিষয়ে ২৮ জুলাই ভুক্তভোগীর বাবা বাদী হয়ে নাসিরনগর থানায় একটি মামলা দায়ের করেন।
নাসিরনগর থানার সাব ইন্সপেক্টর এস আই মাহবুব জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি, প্রাথমিকভাবে কিছু বলা যাচ্ছে না, তদন্তের পর জানা যাবে, অভিযুক্ত কে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।










