বুধবার ৯ সেপ্টেম্বর, ২০২৬

নবীনগরে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ডলার গ্রেপ্তার

সঞ্জয় শীল, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

Rising Cumilla - District Chhatra League Vice-President Dollar arrested in Nabinagar.

নবীনগরে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সহ-সভাপতি এ বি এম রাশেদুল হাসান ডলারকে (৩৫) গ্রেফতার করেছে নবীনগর থানা পুলিশ।

গতকাল মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর ২০২৬) সন্ধায় নবীনগর সদরের নিজ বাসা থেকে  তাকে গ্রেফতার করা হয়েছে।

থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোর্শেদুল আলমের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছেন। পরে তাকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেফতার দেখানো হয়।

নবীনগর থানার ভারপ্রাপ্ত পুলিশ পরিদর্শক (ওসি) মো: মোর্শেদুল আলম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন