বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি, ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

রাইজিং কুমিল্লা প্রতিবেদক

Rising Cumilla - Prime Minister Tarique Rahman holds meeting with three service chiefs
প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ
দ্বিতীয় দিনের মতো অফিস করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিনও সকালে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠকের মধ্য দিয়ে তার ব্যস্ততম কর্মদিবস শুরু হয়।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে তিনি তিন বাহিনী প্রধানের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে উপস্থিত ছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন এবং নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান।
এছাড়া, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও ডিজিএফআইয়ের মহাপরিচালকের সঙ্গেও পৃথক বৈঠক করেন প্রধানমন্ত্রী।বেলা সাড়ে ১১টায় তিনি ‘ফ্যামিলি কার্ড’ চালু করার লক্ষ্যে কর্মপরিকল্পনা চূড়ান্ত করতে আয়োজিত আন্তঃমন্ত্রণালয় সভায় যোগ দেন।
দুপুরে আবারও একটি আন্তঃমন্ত্রণালয় সভায় বসার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
সেখানে আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি এবং জাতীয় পর্যায়ে নদী, খাল ও জলাধার খনন ও পুনঃখনন কার্যক্রম নিয়ে আলোচনা হবে।
আরও পড়ুন