বুধবার ১৮ ফেব্রুয়ারি, ২০২৬

তারেক রহমানের নেতৃত্বে সচিবালয়ে প্রথম মন্ত্রিসভার বৈঠক

রাইজিং কুমিল্লা প্রতিবেদক

Rising Cumilla - First cabinet meeting at the Secretariat led by Tarique Rahman
তারেক রহমানের নেতৃত্বে সচিবালয়ে প্রথম মন্ত্রিসভার বৈঠক/ছবি: সংগৃহীত

বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

এই বৈঠকের মাধ্যমে প্রধানমন্ত্রী হিসেবে তিনি প্রথমবারের মতো সচিবালয়ে তার নির্ধারিত দপ্তরে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেছেন।

গত এক দশকেরও বেশি সময় ধরে মন্ত্রিসভা ও সচিবদের প্রায় সব বৈঠক প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হয়ে আসছিল। নতুন মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হওয়ায় এবার তা সচিবালয়ে স্থানান্তরিত হলো।

এর আগে মঙ্গলবার বিকেলে নতুন সরকারের প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা শপথ গ্রহণ করেন। একই রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দপ্তর বণ্টন সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

আরও পড়ুন