
বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম-এর ২০২৬-২৭ কার্যবর্ষের কেন্দ্রীয় নির্বাহী পর্ষদের সভাপতি পদে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. রুহুল আমিন ও সাধারণ সম্পাদক পদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইশা সুলতানা সাদিয়া মনোনীত হয়েছেন।
এছাড়া কেন্দ্রীয় সম্পাদকীয় পর্ষদ সদস্য হিসেবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাফরোহা তাসনিম মনোনীত হয়েছেন।
সোমবার (১০ আগস্ট) সংগঠনটির কেন্দ্রীয় উপদেষ্টা মো. জাহানুর ইসলাম ও স্থায়ী পর্ষদের মুখপাত্র মাহদী হাসান মজুমদার স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন কার্যবর্ষের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন: সহ-সভাপতি আবু সাকিব মো. নাজমুল হক (জাতীয় বিশ্ববিদ্যালয়), যুগ্ম-সাধারণ সম্পাদক রাকিব হোসেন (ঢাকা কলেজ), সাংগঠনিক সম্পাদক মো. ইয়াসিন আরাফাত বিজয় (রাজশাহী বিশ্ববিদ্যালয়), সহ-সাংগঠনিক সম্পাদক মো. আসাদুল হক আসাদ (শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়), অর্থ সম্পাদক মাহমুদুল হাসান শাকিব (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়), উপ-অর্থ সম্পাদক হুরনি মদিনা লিসা (বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়), দপ্তর সম্পাদক জান্নাতুল মুশরাত জেবিন (ইডেন মহিলা কলেজ), উপ-দপ্তর সম্পাদক মো. জাহিদ হাসান (ইসলামী বিশ্ববিদ্যালয়), আইন বিষয়ক সম্পাদক মো. রেদোয়ান (নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়), প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আশিক খান (ঢাকা বিশ্ববিদ্যালয়), সাহিত্য, প্রকাশনা ও পাঠচক্র সম্পাদক মেহেদী হাসান (ঢাকা কলেজ), প্রচার সম্পাদক আফিয়া আলম (ইসলামী বিশ্ববিদ্যালয়), উপ-প্রচার সম্পাদক মো. রনি চৌধুরী (বেসরকারি বিশ্ববিদ্যালয়), তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোহাম্মদ নুর হোসেন নয়ন (জাতীয় বিশ্ববিদ্যালয়), সম্পাদকীয় পর্ষদ সদস্য মেহরাব হোসেন (বরিশাল বিশ্ববিদ্যালয়), সুমাইয়া আক্তার (ঢাকা বিশ্ববিদ্যালয়) ও মো. হাসিবুল হাসান হিমেল (ঢাকা কলেজ)।










