শুক্রবার ১ মে, ২০২৬

কুমিল্লা নগরীর বিভিন্ন ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম পরিচালনা

রাইজিং কুমিল্লা ডেস্ক

মিল্লা নগরীর বিভিন্ন ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম পরিচালনা
মিল্লা নগরীর বিভিন্ন ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম পরিচালনা/ছবি: সংগৃহীত

ডেঙ্গু প্রতিরোধে কুমিল্লা নগরীর বিভিন্ন ওয়ার্ডে মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল ২০২৬) এ কার্যক্রমে নগরীর একাধিক গুরুত্বপূর্ণ এলাকা অন্তর্ভুক্ত ছিল।

সিটি করপোরেশন ও সংশ্লিষ্ট স্বাস্থ্য বিভাগের উদ্যোগে ২১, ২২ ও ২৩ নম্বর ওয়ার্ডের বিভিন্ন সড়ক, আবাসিক এলাকা এবং গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানসমূহে মশক নিধন কার্যক্রম পরিচালিত হয়।

২১ নম্বর ওয়ার্ডে মর্ডান হাসপাতাল থেকে খালপাড় হয়ে মোল্লাবাড়ী এলাকা, মর্ডান হাসপাতাল থেকে সড়ক ভবন হয়ে পানি উন্নয়ন বোর্ড এলাকা, এবং শাকতলা দক্ষিণ পাড়া মাদ্রাসা থেকে মামুন সর্দারের বাড়ী হয়ে র‍্যাব অফিস পর্যন্ত এলাকায় কার্যক্রম পরিচালনা করা হয়।

২২ নম্বর ওয়ার্ডে উত্তর রামপুর ছয়বাড়ী, শ্রীমন্তপুরের একাংশ এবং বড় দুর্গাপুর এলাকায় মশক নিধন কার্যক্রম চালানো হয়।

২৩ নম্বর ওয়ার্ডে চাঙ্গীনি মোড় থেকে রাস্তার দুইপাশ হয়ে কোটবাড়ী (নন্দনপুর) বিশ্বরোড, বাতাবাড়িয়া স্কুল রোড এবং বাতাবাড়িয়ার সম্পূর্ণ এলাকায় স্প্রে কার্যক্রম পরিচালিত হয়।

এছাড়াও নগরীর প্রশাসকের বাসভবন, নবাববাড়ি নগর স্বাস্থ্য কেন্দ্র, নবাববাড়ি পানির ট্যাংকি কোয়ার্টার এবং দক্ষিণ চর্থা গ্রীন হাসপাতাল গলি এলাকায়ও মশক নিধন কার্যক্রম সম্পন্ন করা হয়।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ডেঙ্গু প্রতিরোধে নিয়মিতভাবে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে এবং নগরবাসীকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।

আরও পড়ুন