রবিবার ১৮ জানুয়ারি, ২০২৬

‎টিউশনির টাকা দিয়ে রাজনীতি করছেন মাস্টার্স ডিগ্রীধারী যুবদল নেতা রুবেল রানা

মো. বাছির উদ্দিন, ব্রাহ্মণপাড়া প্রতিনিধি

Rising Cumilla - Rubel Rana, a youth leader with a master's degree, is engaging in politics with tuition money
‎টিউশনির টাকা দিয়ে রাজনীতি করছেন মাস্টার্স ডিগ্রীধারী যুবদল নেতা রুবেল রানা / ছবি: প্রতিনিধি

কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলা যুবদলের সদস্য ও শশীদল ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ রুবেল রানা কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে ছাত্রদলের রাজনীতির মাধ্যমে ২০১০ সালে রাজনীতি শুরু করেন। বিগত স্বৈরাচারবিরোধী সকল আন্দোলন-সংগ্রামে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেন।

তিনি বর্তমানে কুমিল্লার একটি বেসরকারি স্কুলে শিক্ষকতা করেন। শিক্ষকতার পাশাপাশি তিনি শশীদল ইউনিয়ন যুবদলকে সুসংগঠিত করার লক্ষ্যে এবং ধানের শীষের প্রার্থীর পক্ষে কাজ করে যাচ্ছেন।

আগামীদিনে কুমিল্লা -৫(বুড়িচং – ব্রাহ্মণপাড়া) বিএনপির মনোনীত এমপি প্রার্থী হাজী জসিম উদ্দিন জসিমকে ধানের শীষে বিজয়ী করার লক্ষ্যে তিনি তার মেধা ও পরিশ্রমের মাধ্যমে কাজ করে যাচ্ছেন। টিউশনির টাকা দিয়ে রাজনীতি চালিয়ে যাচ্ছেন মাষ্টার্স ডিগ্রিধারী এই যুবদল নেতা। প্রতিটি আন্দোলন-সংগ্রামে রাজপথে থেকে নের্তৃত্ব দিয়ে যাচ্ছেন।

আগামীদিনে কুমিল্লা -৫(বুড়িচং – ব্রাহ্মণপাড়া) বিএনপির মনোনীত এমপি প্রার্থী হাজী জসিম উদ্দিন জসিমকে ধানের শীষে বিজয়ী করতে মাঠে কাজ করে যাচ্ছেন।।রুবেল রানা জনগণকে সেবা করে এবং তাদের ভালোবাসা অর্জনের মাধ্যমে এগিয়ে যেতে চান সামনের দিকে। তার নের্তৃত্বের গুনাবলি অন্যান্য নেতাদেরকে অনুপ্রেরণা জুগিয়ে যাচ্ছেন।

আরও পড়ুন