রবিবার ১৮ জানুয়ারি, ২০২৬

‎জনগন আগামী নির্বাচনে সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করবে—ড. মোবারক হোসাইন

মো. বাছির উদ্দিন, ব্রাহ্মণপাড়া প্রতিনিধি

Rising Cumilla - People will vote for honest and qualified candidates in the next election - Dr. Mubarak Hossain
‎জনগন আগামী নির্বাচনে সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করবে—ড. মোবারক হোসাইন / ছবি: প্রতিনিধি

জনগন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিবে।গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে রাষ্ট্র ও রাজনীতির কাঠামোগত পরিবর্তন জরুরি, যাতে জনগণের ন্যায্য অধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠিত হয়। গণঅভ্যুত্থানের উদ্দেশ্য কেবল কোনো ব্যক্তির বা দলের পতন নয় বরং রাষ্ট্র ও জীবনের পরিবর্তনের মাধ্যমে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাতে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা ইউনিয়নের ১নং ওয়ার্ডের দর্পনারায়নপুর গ্রামে জামায়াতে ইসলামীর আয়োজনে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও বুড়িচং-ব্রাহ্মণপাড়া উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ড. এডভোকেট মোবারক হোসাইন এই কথাগুলো বলেন।

তিনি আরো বলেন, সকলে ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণে এক হয়ে কাজ করবো। দল-মত নির্বিশেষে একটি সোনার বাংলাদেশ গড়ে তুলবো। সেই লক্ষে জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে।

এতে বিশিষ্ট সমাজসেবক মাওলানা মোস্তফা হামিদীর সভাপতিত্বে ও মোঃ নেয়ামত উল্লাহর পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম ভূইঁয়া, চান্দলা ইউনিয়ন আমীর অধ্যাপক মোহাম্মদ আমিরুল ইসলাম, সেক্রেটারি মাওলানা মোবাশ্বিরুল হক, সৌদি আরব ষোলশহর শাখার সভাপতি আজিজুল হক ছোটন, মো. নজরুল ইসলাম।

এসময় জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্য্যায়ের নের্তৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন