রবিবার ১৯ জুলাই, ২০২৬

চান্দিনায় সাংবাদিকদের সাথে জেলা বিএনপি নেতার মতবিনিময় সভা

ওসমান গনি, চান্দিনা প্রতিনিধি

Rising Cumilla - District BNP leader holds exchange meeting with journalists in Chandina
চান্দিনায় সাংবাদিকদের সাথে জেলা বিএনপি নেতার মতবিনিময় সভা/ছবি: প্রতিনিধি

কুমিল্লার চান্দিনায় নবগঠিত কুমিল্লা উত্তর জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম বাবু কর্মরত সংবাদকর্মীদের সাথে মতবিনিময় করেছেন।

চান্দিনা উপজেলা বিএনপি’র রাজনৈতিক বিভাজন দূরীকরণ, জেলা বিএনপি’র সাংগঠনিক কার্যক্রম তরাণি¦ত করণে কাজ করবেন বলে জানান তিনি।

শনিবার (১৮ জুলাই) দুপুরে চান্দিনার একটি হোটেলের সম্মেলন কক্ষে ওই মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এছাড়াও বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিশন বাস্তবায়নে ত্যাগী নেতাদের উজ্জিবিত করে এক সাথে কাজ করবেন তিনি।

এসময় তিনি আগামী পথচলায় সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

চান্দিনা পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক কবির আহমেদ ভূইয়া’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা ছাত্রদল সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম, জোবায়ের আহমেদ সুমন, ফরহাদ হোসেন, ফারুক আহমেদ, সাবেক সহ-সাধারণ সম্পাদক নাইমুল ইসলাম তন্ময়, সাবেক সহ-সাংগনিক সম্পাদক আল-আমিন আলো,

সাবেক সহ-ক্রীড়া সম্পাদক বিএম খালেকুজ্জামান শুভ, চান্দিনা উপজেলা ছাত্রদল নেতা মাসুম বিল্লাল, কে.এম শাহনেওয়াজ হক বাবু, সাইফুল্লাহ রবিন, জি.কে রায়হান, এ.আর রহমান, রাসেল মিয়া সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী।

আরও পড়ুন