শনিবার ৬ জুন, ২০২৬

চান্দিনায় মোবাইল কোর্টের অভিযান ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ গ্রেফতার ৩

ওসমান গনি, চান্দিনা প্রতিনিধি

চান্দিনায় মোবাইল কোর্টের অভিযান ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ গ্রেফতার ৩
চান্দিনায় মোবাইল কোর্টের অভিযান ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ গ্রেফতার ৩/ছবি: প্রতিনিধি

কুমিল্লার চান্দিনা থানা পুলিশ গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান পরিচালনা করে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিসহ তিনজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের মধ্যে একজনকে মোবাইল কোর্টের মাধ্যমে সাজা প্রদান করে কারাগারে পাঠানো হয়েছে এবং বাকি দুজনকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, নিয়মিত অভিযানের অংশ হিসেবে চান্দিনা পৌরসভা এলাকার বেলাশ্বর মুন্সী বাড়ীর আঃ ওহাবের ছেলে মোঃ জামাল উদ্দিনকে (৫৪) সিআর ওয়ারেন্টমূলে গ্রেফতার করা হয়। এছাড়া গল্লাই হাজী বাড়ীর মোঃ জাকির হোসেনের ছেলে মোঃ নাঈমকে (১৮) জিআর ওয়ারেন্টমূলে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারের পর আজ তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এদিকে মাদকবিরোধী তৎপরতার অংশ হিসেবে পৌর সভার ৭নং ওয়ার্ডের ছায়কোট এলাকার বাসিন্দা মোঃ ফরিদ হোসেনের ছেলে মোঃ শরীফ হোসেনকে (৩৬) মাদক সেবনের অপরাধে আটক করা হয়।

পরবর্তীতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মোবাইল কোর্ট বা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড এবং ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

সাজা ঘোষণার পর আজ তাকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করেছে চান্দিনা থানা পুলিশ। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

আরও পড়ুন