মঙ্গলবার ২২ সেপ্টেম্বর, ২০২৬

চাঁদপুরে মোবাইল ফোন না দেওয়ায় মা-বাবার বিরুদ্ধে অভিযোগ নিয়ে থানায় গেল ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী

রাইজিং কুমিল্লা ডেস্ক

Rising Cumilla - A sixth-grade student in Chandpur went to the police station to lodge a complaint against their parents for not giving them a mobile phone.
চাঁদপুরে মোবাইল ফোন না দেওয়ায় মা-বাবার বিরুদ্ধে অভিযোগ নিয়ে থানায় গেল ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী/ছবি: সংগৃহীত

চাঁদপুরের হাজীগঞ্জে মোবাইল ফোন ব্যবহার করতে না দেওয়ায় মা-বাবার বিরুদ্ধে মারধরের অভিযোগ নিয়ে থানায় হাজির হয়েছে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী। পরে পুলিশের কাউন্সেলিং ও পরামর্শে বিষয়টির তাৎক্ষণিক সমাধান হয়। হাসিমুখে বাবার সঙ্গে বাড়ি ফিরে যায় ওই কিশোর।

রোববার (২০ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে হাজীগঞ্জ থানায় এ ঘটনা ঘটে। বিষয়টি পরে স্থানীয়দের মধ্যে জানাজানি হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ১৪ বছর বয়সী আল আমিন হাজীগঞ্জ উপজেলার ৬ নম্বর বড়কুল পূর্ব ইউনিয়নের মহনপুর গ্রামের সফিক মিয়ার ছেলে। সে স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

রোববার রাতে মা-বাবার বিরুদ্ধে মারধরের অভিযোগ নিয়ে থানায় হাজির হয় আল আমিন। বিষয়টি জানার পর তার সঙ্গে কথা বলতে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জহির হোসেনকে দায়িত্ব দেওয়া হয়। পরে রাতেই কিশোরটির মা-বাবাকে থানায় ডেকে আনা হয়।

এসআই জহির হোসেন জানান, কিশোরটির সঙ্গে কথা বলে জানা যায়, মা-বাবা তাকে মোবাইল ফোন ব্যবহার করতে না দেওয়ায় সে ক্ষুব্ধ হয়ে মারধরের অভিযোগ করেছে। তবে প্রকৃতপক্ষে তাকে কোনো মারধর করা হয়নি।

তিনি বলেন, কিশোরটির মনের কষ্ট দূর করতে কিছুক্ষণ কাউন্সেলিং করা হয়। পরে তাকে বুঝিয়ে হাসিমুখে তার বাবার কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন