শুক্রবার ২৯ মে, ২০২৬

চাঁদপুরে জেলা পুলিশের সকল ইউনিটে ঈদ প্রীতিভোজের আয়োজন

নিজস্ব প্রতিবেদক

Rising Cumilla - Eid reception organized at all units of Chandpur District Police
চাঁদপুরে জেলা পুলিশের সকল ইউনিটে ঈদ প্রীতিভোজের আয়োজন/ছবি: প্রতিনিধি

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে চাঁদপুর জেলা পুলিশের সকল ইউনিটে কর্মরত পুলিশ সদস্যদের জন্য প্রীতিভোজের আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ মে) চাঁদপুর পুলিশ লাইন্সের ড্রিল শেডে এ প্রীতিভোজ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের পুলিশ সুপার মোঃ রবিউল হাসান (আইজি ব্যাজ ও শুদ্ধাচার পুরস্কারপ্রাপ্ত)।

তিনি উপস্থিত পুলিশ সদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের সার্বিক কল্যাণ কামনা করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন চাঁদপুর অঞ্চল নৌ পুলিশের পুলিশ সুপার জনাব সৈয়দ মুশফিকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোঃ লুৎফর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ খায়রুল কবীর এবং সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) জনাব মাহির আসেফসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আরও পড়ুন