শুক্রবার ১৪ আগস্ট, ২০২৬

চলতি অর্থবছরেই সিটি কর্পোরেশনসহ ৫ নির্বাচন: এলজিআরডি প্রতিমন্ত্রী

রাইজিং কুমিল্লা ডেস্ক

Rising Cumilla - Mir Shahe Alam
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমc

চলতি অর্থবছরের মধ্যে সিটি কর্পোরেশন, ইউনিয়ন পরিষদ, পৌরসভাসহ ৫টি নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রাস্তার কাজ পরিদর্শনে এসে এ কথা জানান প্রতিমন্ত্রী।

শ্রীমঙ্গলে পরিচ্ছন্নতাকর্মীদের জন্য নির্মিত ভবন তৈরির কাজ, শহরের ময়লার ভাগাড় স্থানান্তর ও রাধানগর মহাজিরাবাদ রাস্তার কাজ পরিদর্শন করেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

প্রতিমন্ত্রী বলেন, অবকাঠামো উন্নয়ন, শিল্পায়ন, শিক্ষা, যোগাযোগ, পরিবেশ সংরক্ষণ এবং কর্মসংস্থান সব ক্ষেত্রেই পর্যটন নগরী মৌলভীবাজারকে নতুনভাবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, পর্যটন নগরীর জন্য ১ হাজার কোটি টাকার একটি প্রকল্প হাতে নেওয়া হচ্ছে। বর্তমান সরকার জাতীয় উন্নয়নের মূলধারায় মৌলভীবাজারকে ফিরিয়ে আনতে সমন্বিত পরিকল্পনা নিয়ে কাজ করছে।

আরও পড়ুন